ডিজিটাল পেমেন্ট চালু করলো ‘ওভাই’
বিকাশ ও ভিসা কার্ড ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ভাড়া গ্রহণ পদ্ধতি চালু করছে গাড়ি ও সিএনজি সেবা প্রদানকারী দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ওভাই’। মূলত ক্যাশ এবং ভাংতি টাকার ঝামেলা ছাড়াই রাইডের ভাড়া আদান প্রদান আরো সহজ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ওভাই সলিউশন্স লিমিটেডের হেড অব ফিন্যান্স আজিজুর রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘ওভাই-এর বিকাশ বা ভিসার মাধ্যমে কন্ট্যাক্টলেস পেমেন্টের ডিজিটাল পদ্ধতি বেছে নেওয়া মূলত বর্তমান সময়ে যাত্রী ও চালকদের নিরাপদ রাখার প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলেছে।’
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ওভাই গ্রাহক ও রাইডারদের ‘ক্যাশলেস পেমেন্টে’ যাত্রায় অনন্য অভিজ্ঞতা এনে দেবে বিকাশের সহজ, নিরাপদ তাৎক্ষণিক পেমেন্ট পদ্ধতি।